ভাঙড়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফ-দের বিরুদ্ধে - The News Lion

ভাঙড়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফ-দের বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;  শনিবার তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ-সিপিআইএমের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ভুমরু গ্রামের। গ্রামের এক প্রান্তে শুক্রবার রাতে নির্বাচনী সভা ছিল আইএসএফের।


 অভিযোগ সেই মিটিং থেকে ফেরার পথে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফের কর্মীরা। এমনকি পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ এবং সিপিআইএম। পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.